× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি(বিশ্বজিত সরকার বিপ্লব)

গৌরনদীর নলচিড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দুই ব্যবসায়ীর ২টি দোকানসহ ২৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
নলচিড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে

মঙ্গলবার গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে ওই বাজারের দুই ব্যবসায়ীর ২টি দোকানসহ প্রায় ২৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রতক্ষদর্শী টহল পুলিশ, বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওই বাজারের ব্যবসায়ী চুন্নু খলিফার জননী ইলেকট্রনিকস নামের একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা ৩০-৩৫ ফুট উচ্চতায় উঠে চারিদিকে ছড়িয়ে পড়ে।

এ সময় রাতের টহল পুলিশের একটি দল ওই বাজারে অবস্থান করছিল। তারা তাৎক্ষনিক গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে নেমে পড়ে।

তারা প্রায় এক ঘন্টা প্রচেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে মালামালসহ ব্যবসায়ী চুন্নু খলিফার জননী ইলেকট্রনিকস এর দোকান ও মোঃ শান্ত’র লেপ তোষকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন ভয়াবহ এ অগ্নিকান্ডে ওই বাজারের আরো দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকান্ডে দুই ব্যবসায়ীর প্রায় ২৫ লক্ষ টাকার সম্পদ পূড়ে ছাই
হয়ে গেছে।

গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার ও ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ মহিদুল আলম বলেন, অগ্নিকান্ডের শুরুতেই টহল পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যাওয়ায় ব্যপক ক্ষয়ক্ষতির হাত থেকে নলচিড়া বাজারটি রক্ষা পেয়েছে। এক ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে পুরোপুরি আগুন নেভাতে প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..