গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে ২২ আগষ্ট (২০২১ইং) রবিবার গৌরনদী মডেল থানা পুলিশ ৪০০শত পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী তরিকুল ইসলাম তপু সিকদারকে গ্রেফতার করেছে। আটককৃত মাদক ব্যাবসায়ী উপজেলার পশ্চিম পিংলাকাঠী হাজীপাড়া এলাকার বাসিন্ধা।
গৌরনদী মডেল থানার এসআই,অহিদ মিয়া,এসআই,আসাদুল ইসলাম,এএসআই,নুরু আলম, এমসআই,পিনাকী সিকদার সঙ্গীয় ফোর্স সহ রাত ৫:৩০টায় গৌরনদী বন্দরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গৌরনদী উপজেলার পশ্চিম পিংলাকাঠী হাজীপাড়ার তরিকুল ইসলাম এর বসত বাড়ির সংলগ্ন পাকা রাস্তার উপর এক ব্যাক্তি অবৈধ মাদক দ্রব্য নিয়া অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সংগীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী তরিকুল ইসলাম তপু সিকদারকে আটক করে দেহ তল্লাশী করলে তাহার কাছ থেকে ৪০০(চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।যার আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা হবে। উল্লেখিত ঘটনায় গৌরনদী থানার মামলা নং-১৯, তারিখ-২২/০৮/৫০২১, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।



