গৌরনদীতে ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ১৭ হাজার টাকা জরিমানা

গৌরনদীতে ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ১৭ হাজার টাকা জরিমানা

বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড ও টরকী বন্দরে উপজেলা ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি ব্যবসায়ী প্রতিষ্টানের মালিকদের ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান।

উপজেলা ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, দোকানে পণ্য তালিকা না থাকা, মেয়াদ উর্ত্তীন ওষধ বিক্রি ও অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে টরকী বন্দরের ব্যবসায়ী আ. কাদের শামীমকে ১০ হাজার টাকা, গৌরনদী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনকে ৩ হাজার টাকা, মো. রাকিব সরদারকে ২ হাজার টাকা ও শুভ সাহাকে ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মুজিবুর হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।