× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

Kishori
হালনাগাদ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
গৌরনদীতে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

বরিশালের গৌরনদীতে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানে কয়েক হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটেছে। গত ২৭ মার্চ থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা তন্ময় গোস্বামী জানিয়েছেন, শ্রী গৌর গোপাল গোস্বামীর দ্বিতীয় মহাপ্রয়ান দিবস উপলক্ষে শ্রী শ্রী গোরাচাঁদ মন্দির প্রাঙ্গনে সাতদিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন, গোপালগঞ্জের শ্রীশ্রী মহাপ্রভু সম্প্রদায়, বরিশালের শ্রীশ্রী মনোহর পাগল সম্প্রদায়, কিশোরগঞ্জের শ্রীশ্রী নন্দদুলাল সম্প্রদায়, কুষ্টিয়ার শ্রীশ্রী কৃষ্ণ কির্তন সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রীশ্রী শান্তি মাতা সম্প্রদায়, মাগুরার শ্রীশ্রী রাধাশ্রী সম্প্রদায়ের শিল্পীরা। সাতদিন ব্যাপী অনুষ্ঠানে আগামী ২ মে নামযজ্ঞের সমাপনান্তে মহাপ্রভুর ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..