× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মন্দিরের শুভ উদ্বোধন

Kishori
হালনাগাদ: বুধবার, ৫ মার্চ, ২০২৫
হরি-গুরুচাঁদ মন্দিরের শুভ উদ্বোধন

গৌরনদীতে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার বরিশালের গৌরনদী সোমদ্দার পাড় গ্রামে মতুয়া অমূল্য সাধুর বাড়িতে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মন্দিরের শুভ উদ্বোধন করা হয়। মন্দিরের পরিচালক মতুয়া জয়দেব বাড়ৈ পবন জানায় অনুষ্ঠানের মধ্যে ছিলো সকালে মঙ্গল ঘট স্থাপন শ্রী শ্রী হরিরামৃত পাট ধর্মীয় আলোচনা সভা ও বিকেলে হরিনাম কীর্তন অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন এলাকা থেকে হরিনাম কীর্তন সহকারে মতুয়া দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায় দুলু।

বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল শ্রীশ্রী শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, ঢাকা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সহ-সভাপতি মতুয়া রতন মন্ডল, মতুয়া বিনোদ গোসাই, মতুয়া রমেন শিকদার, উত্তম গোসাই,বিপুল গোসাই প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..