× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারীর আবির্ভাব উপলক্ষে ৩দিন ব্যাপী ধর্মীয় উৎসব সমাপ্ত

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
গৌরনদীতে শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারীর আবির্ভাব

ত্রিকালদর্শী শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারীর ২৯৪ তম আবির্ভাব উপলক্ষে বরিশালের গৌরনদীতে ৩দিন ব্যাপী নানা আয়োজনের মহোৎসবের মধ্য দিয়ে শনিবার বিকেলে সমাপ্ত হয়েছে।

টরকী বন্দর হর গোবিন্দ সাধু আশ্রমে পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিশ^জিৎ রায় জানান, গত বুধবার সকালে ঘট স্থাপনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধ ও বৃহস্পতিবার রাতে সমীরন কৃষ্ণ দাস (খুলনা) দল এবং শুক্রবার সৌম্য চক্রবর্তী (যশোর) দল শ্রীমদ্ভাগবত পাঠ করেন। শনিবার মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মহোৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য দুলাল রায় দুলু, সাধারন সম্পাদক মানিক লাল আচার্য, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, টরকী বন্দরের ব্যবসায়ী সমীর সরকার, শেখর দত্ত বনিক। বক্তব্য রাখেন পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিশ^জিৎ রায়, সহ-সভাপতি সন্তোষ কুমার দাস, সাধারন সম্পাদক বিভাস মন্ডল, যুগ্ম সম্পাদক পলাশ দাস, পাপ্পা দাস, কোষাধ্যক্ষ রাখাল দাস, সহ-কোষাধ্যক্ষ বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক লক্ষণ পাল, সহ-সাংগঠনিক সম্পাদক রানা দত্ত, পঙ্কক কুন্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..