× Banner
সর্বশেষ
কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা

গৌরনদীতে বিদেশী কুল চাষে সফলতা

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
বিদেশী কুল চাষ

মনীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদীঃ দেশের দূরবর্তী জেলা থেকে কাশ্মীরি কুল গাছের চারা সংগ্রহ করে রোপণের পর কুল চাষে সফলতা পেয়েছেন জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের এক উদ্যোমী কৃষক।

মাহিলাড়া গ্রামের কৃষক নাজমুল সরদার জানান, ছোটকাল থেকেই কৃষিকাজের প্রতি তার একটা আগ্রহ রয়েছে। সে অনুযায়ী পানের বরজ, বোরো ধান ও মাছ চাষ করে আসছিলেন। গত সাত মাস পূর্বে নিজের মধ্যে কুল চাষের আকাংঙ্খা তৈরি হয়। এরইমধ্যে বগুরা জেলা থেকে পাঁচ‘শ কাশ্মীরি কুল চারা সংগ্রহ করে বিলের মধ্যে মাছের ঘেরের দুই পাশে রোপণ করা হয়। সঠিক পরিচর্যা করায় চারা রোপণের সাত মাসের মধ্যেই প্রত্যেকটি কুল গাছ এখন কুলে কুলে পরিপূর্ন।

তিনি আরও জানান, চারা রোপণ থেকে শুরু করে এযাবত তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। তবে প্রথম বছরেই গাছে যে পরিমাণ ফলন হয়েছে এবং কলমের চারার বিক্রির যে চাহিদা তৈরি হয়েছে তাতে খরচ বাদ দিয়ে এবছরই কয়েক লাখ টাকা লাভবান হতে পারবেন। এছাড়াও কয়েকদিনের মধ্যেই কুল বাজারজাত করা যাবে বলেও তিনি উল্লেখ করেন।

এবিষয়ে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, নাজমুল সরদার মাহিলাড়া ইউনিয়নের তালিকাভুক্ত একজন আদর্শ কৃষক। শুধু চাকরীর পিছনে না ছুটে কৃষি কাজ করেও যে লাভবান হওয়া যায় তার জলন্ত উদাহরণ কৃষক নাজমুল।

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান জানান, কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়ার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন। ফলে কৃষি কাজ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি অফিসের সঠিক পরামর্শ নিয়ে কৃষক নাজমুল সরদার কুল চাষ করায় এখন স্বাবলম্বী হওয়া পথে।


এ ক্যটাগরির আরো খবর..