× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

বরিশাল আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে দোকান কর্মচারীকে নির্যাতনের অভিযোগ

ACP
হালনাগাদ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
গৌরনদীতে দোকান কর্মচারীকে নির্যাতনের অভিযোগ

বরিশালের গৌরনদীতে দোকান মালিকের বিরুদ্ধেদুইজন দোকান কর্মচারী আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এঘটনায় অভিযুক্ত দোকান মালিককে আটক করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডের নুর টেলিকমের।

নির্যাতনের শিকার দুই কর্মচারী হলেন- আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের নুর আলম সরদার ও উজিরপুরের হস্তিশুন্ডু এলাকার ছাব্বির হোসেন। আহত নুর আলম সরদার অভিযোগ করে বলেন-গৌরনদী বাসষ্ট্যান্ডের নুর টেলিকম নামের দোকানে আমি এবং ছাব্বির কর্মরত।

দোকান মালিক সুজন সরদারের সঙ্গে দোকানের পূর্বের কর্মচারীদের হিসাব সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরধরে পূর্বের কর্মচারীদের বিরুদ্ধে আমাদের দুইজনকে মিথ্যে স্বাক্ষী দিতে বলেন দোকান মালিক সুজন।

আমরা তার প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার সারারাত আমাকে এবং ছাব্বিরকে দোকানের মধ্যে আটকে রেখে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বুধবার ভোরে আমাদের দুইজনকে থানা পুলিশ উদ্ধার করে। বর্তমানে আমরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

এবিষয়ে আটককৃত সুজনের কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন জানিয়েছেন-এঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহনের প্রকৃয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..