× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে দুইজনকে কুপিয়ে-পিটিয়ে আহত

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ জুন, ২০২৪
কুপিয়ে-পিটিয়ে আহত

৯ জুন সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন সম্পন্ন হলেও থামছেনা হামলার ঘটনা। উপজেলার বিভিন্ন এলাকায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা বেড়ে চলছে।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার রামসিদ্ধি এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থক জালাল সরদারকে পিটিয়ে আহত করেছে আজিজুল হক, ইয়াজুল ও নবীন নামের পরাজিত প্রার্থীর তিন সমর্থক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশের সদস্যরা। তবে ককটেল বিস্ফোরনের খবর সঠিক নয় বলে জানিয়েছেন পুলিশ।

অপরদিকে উপজেলার শংকরপাশা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মনির হোসেনকে কুপিয়ে আহত করা হয়েছে। মনির হোসেন অভিযোগ করে বলেন, সোমবার রাতে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানের সমর্থক একই এলাকার জহির তাকে ডেকে নিয়ে যায়। পরে বাবু ও রনি খলিফা চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..