× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে ট্রাক চাঁপায় মাছ ব্যবসায়ি ও ভ্যান চালক নিহত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৪ জুন, ২০২৪
বরিশাল

বরিশালের গৌরনদীতে বেপরোয়াগতির ট্রাক চাঁপায় এক মাছ ব্যবসায়ি ও ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় বাইচখোলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) এবং বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের বাসিন্দা ব্যাটারী চালিত ভ্যান চালক আয়নাল বেপারী (৬০)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানা, সোমবার ভোরে আগরপুর থেকে মাছ ক্রয়ের জন্য প্রতিদিনের ন্যায় ব্যাটারীচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল। পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামকস্থানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়াগতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাঁপা দেয়।

এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হয়। তিনি আরও জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..