গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বরিশালের গৌরনদীতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, উপজেলা মেডিকেল অফিসার টিপু সুলতান, সহকারী পরিদর্শক ফকরুল আলমসহ অন্যান্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।