× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

মণীষ চন্দ্র বিশ্বাস,গৌরনদী

গৌরনদীতে’শতবছরের পুকুরভর্তি সিলেট মাজারের গজাল মাছ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
সিলেট মাজারের গজাল মাছ

 বরিশাল জেলার ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা গ্রামের,মোক্তার বাজার নামকস্থানের ওয়াছেল বেপারীর পুকুরের রয়েছে,শত বছরের পূরন বিশালাকার শত শত পুকুরভর্তি গজাল মাছ।দক্ষিণাঞ্চলসহ পাশবর্তী জেলা গুলোর জনসাধারনের কাছে খুব পরিচিত ধানডোবা কারিকর বাড়ীর গজাল মাছ। প্রতিনিয়ত পুকুরভর্তি গজাল মাছ দেখতে বিভিন্ন জেলার দূরদূরান্ত থেকে ছুটে আসে নানা শ্রেনী পেশার শত শত মানুষ ও ভক্তবৃন্দ,ও পর্যটক স্পট হিসেবে বিশেষ বিশেষ দিনে কারিকর বাড়ীর পুকুর পারে, পুকুরভর্তি গজাল মাছ দেখতে উপস্থিত হয় হাজার হাজার ছোট বড় নারী পুরুষ ও দর্শনার্থী।

কোন কোন পরিবার ছুটে আসে (মানত) করে রোগ মুক্তি ও আশা পূরণে কামনায়। প্রচলিত বিশ্বাসে পুকুরভর্তি গজাল মাছের খাবার হিসেবে নিয়ে আশা হয়।ছোট মাছ ও মুরগির।কোন কোন পরিবারের মানতকারী মুক্তির লাভে গোসল করে পুকুরভর্তি গজাল মাছের পুকুরে।

কথা হয় ওয়াছেল বেপারী (পুতি) মোক্তার বাজারের মুদি ব্যবসায়ী শহীদুল ইসলাম এর সাথে তিনি বাংলাদেশের আলো’কে বলেন,একশত,বিশ-বছর পূর্বে থেকেই আমার পূর্ব পুরুষ ওয়াছেল বেপারী ছিলেন বাগেরহাট খাজা খানজাহান আলীর মাজার ও সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারের ভক্ত,সেই সুবাদে তিনি প্রতি বছর ওরসে প্রতিনিয়ত আশা যাওয়া করতেন হযরত শাহজালাল (রহ:) মাজারের,সিলেট মাজারে পুকুরভর্তি অলৌকিক গজাল মাছ দেখে মনে বাসনা থেকে শতবছর আগে সিলেট মাজারের খাদেমের কাছে গজাল মাছ নিয়ে এসে গ্রামের নিজ পুকুরে লালন পালনের আবদার করে।

হযরত শাহজালাল ভক্ত ওয়াছেল বেপারী আবদার পূরণ ও খুশি করতে সিলেট মাজারের খাদেম নির্দেশ করে বলেন,গ্রামের খালবিল থেকে একজোড়া গজাল মাছ ধরে পুকুরে ছেড়ে লালন পালনের অনুমতিদেন,হযতর শাহজালাল (রহ:) আর্শিবাদে পুকুরের ছোট মাছ দুটো অলৌকিক কুদরতে হযরত শাহজালাল (রহ:) মাজারের গজাল মাছে পরিনত হবে বলে নিশ্চিত করেন।

ওয়াছেল বেপারী মাজারের খাদেমের কথা বিশ্বাস ও বাড়ীতে ফিরে নির্দেশ মোতাবেক একজোড়া গজাল মাছ ধরে পুকুরে ছেড়ে লালন পালন করেন।সময়ের ব্যবধানে অলৌকিক কুদরতে হযতর শাহজালাল (রহ:) মাজারের গজাল মাছে পরিপূর্ণতা পায়,ধানডোবা গ্রামের ওয়াছেল ফকির ও কারিকর বাড়ীর পুকুরে।সেই শত বছর পূর্ব থেকে আজ অবধি ধানডোবা ওয়াছেল বেপারী বাড়ীর গজাল মাছ সিলেট মাজারের গজাল মাছের ন্যায় মানুষ ও ভক্তবৃন্দের কাছে পরিচিতি লাভ ও বিশ্বাস করে দেখতে আসেন।

তিনি আরও বলেন এই গজাল মাছ গুলো হযরত শাহজালাল (রহ:) মাজারের আর্শীবাদের নেয়ামত,তাই আশপাশের এলাকাবাসী ও দূরদূরান্ত থেকে আশা দর্শনার্থী দ্বারা ক্ষয়ক্ষতির সম্ভাবনা ও হয়নি কোনদিন পুকুরভর্তি গজাল মাছের।আমরা সর্ব সময় পরিচর্যা ও সংরক্ষন করে থাকি। পুকুর পারে যাতায়েতের একমাত্র সড়ক মোক্তার বাজার ব্রীজ থেকে শুরু করে পুকুর ঘাট পযর্ন্ত সড়কটির খুবই বেহাল অবস্তা,দুরদুরান্ত থেকে আশা মানুষের যাতায়েতে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা,এবং পরিবেশ সংগঠকদের প্রতি জোরদাবী ও ঐতিহ্যর স্মারক করা হোক পুকুরটিকে।সঙ্গে গজাল মাছ সংরক্ষন ও পর্যটক কেন্দ্র সহকারে সড়কটি পূর্ণ সংস্কারের দাবী করছি,বরিশাল (১নং) আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..