× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

গোয়ালন্দঘাট হতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

আবু নাসের হুসাইন, ফরিদপুর:  রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট এলাকা থেকে গিয়াস উদ্দিন মৃধা (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার সন্ধা ৭টার দিকে ফরিদপুর র‌্যাবের একটি অভিযানিক দল উপজেলার দৌলতদিয়া তাজ সিনেমা হলের সামনে থেকে হেরোইনসহ তাকে আটক করে। গিয়াস সদর থানার বরাট কাচরান্দ্র গ্রামের শাহজাহান মৃধার ছেলে।

র‌্যাব-৮ জানায়, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে শুক্রবার সন্ধা আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী জলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া তাজ সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করে মোঃ গিয়াস উদ্দিন মৃধাকে ১৯ পুড়িয়া(১.৫ গ্রাম) হেরোইনসহ হাতে নাতে আটক করে।

র‌্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত হেরোইনসহ আটককৃত আসামীকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোয়ান্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..