× Banner
সর্বশেষ
বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কালীগঞ্জের ছেলে সাব্বিরের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জের ব্যবসায়ী পুত্র সাব্বির হোসেন তুহিন পিইসি (প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

সে ব্যবসায়ী আসাদুল ইসলাম ও মা হামিদা আক্তারের ছেলে। সাব্বির হোসেন তুহিন দুই ভাই-বোনের মধ্যে বড়। সাব্বির কালীগঞ্জ কোয়ালিটি (ইংলিশ মিডিয়াম) স্কুলের ছাত্র ।

তার রোল নং- ৩৫৬৪ । ৬০০ নাম্বারের মধ্যে সাব্বির পেয়েছে ৫৮৬ । সাব্বিরের পিতা আসাদুল ইসলাম কলেজ পাড়া (পশুহাসপাতাল পাড়ার) চানাচুর ব্যবসায়ী। কৃতিত্বপূর্ণ রেজাল্টের পেছনে পিতা-মাতা ও শিক্ষকদের অবদান রয়েছে বলে সাব্বির জানায়।

সে ভবিষ্যতে পাইলট হতে চায়। সাব্বির কালীগঞ্জ কোয়ালিটি (ইংলিশ মিডিয়াম) স্কুল থেকে কয়েকবার স্কুল ফাস্ট হয়েছে বলে তার পিতা মাতা জানান। সাব্বির সকলের দোয়া প্রার্থী।


এ ক্যটাগরির আরো খবর..