জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: নতুন বছরের প্রথম দিনেই গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। রবিবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে সরকার কর্তৃক বিনামূল্যে দেয়া এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।সকালে উপজেলার পৌর সদরে অবস্থিত গোলাপগঞ্জ আইডিয়াল পাবলিক স্কুলে বই উৎসবের মাধ্যমে প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের হাতে বই নতুন বই তুলে দেয়া হয়। স্কুলের প্রতিষ্টাতা ও পরিচালক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাছান আহমদের পরিচালনায় বই উৎসবে পপ্রধান অতিথি অতিথি ছিলেন উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম । বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হাসিব,হুমের আহমদ চৌদধুরী।
শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার আহমদ, পারভীন বেগম, রিতা বেগম বেগম প্রমুখ।
এদিকে একই সময়ে দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়েও বই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্টিত বই উৎসব স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খান। বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি ওয়েছুর রহমান ওয়েছ, সুলেমান আহমদ, শিক্ষিকা উষা রাণী দাশ, নাজমা বেগম, পাপড়ী রাণী দে, সেলিমা বেগম, নার্গিছ ফাতিমা ও ইয়াসমিন বেগম শাম্মি প্রমুখ। অপরদিকে একই সময়ে উপজেলার
পৌর এলাকার রণকেলী নওয়া গ্রাম সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করে। প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে ও অফিস সহকারী রায়হান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল জলিল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফলিক উদ্দ, সদস্য শরফ উদ্দিন, ফয়েজ উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষিকা এলিনা চৌধুরী, প্রীতি রানী দাস, ফাহিমা ইয়াছমীন, কামরুন্নেছা প্রমুখ।
এছাড়াও উপজেলার রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয়, জছির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোলাপগঞ্জ কোয়ালিটি স্কুল, ইয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার প্রায় সকল প্রাথমিক বিদ্যালয়ে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।