× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

গোলাপগঞ্জে ফাতিমা(রাঃ) নুরীয়া মহিলা মাদ্রাসার সংবর্ধনা প্রদান

admin
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পুর্ব চন্দনভাগ গ্রামে অবস্থিত ফাতিমা (রাঃ) নুরীয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে মস্তফা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান মওদুদ হোসেন চৌধুরী সুমনকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় মাদ্রাসার হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা এমরান আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি ছিলেন তরুন সমাজসেবক শিক্ষানুরাগী ও ট্রাষ্টের চেয়ারম্যান মওদুদ হোসেন চৌধুরী সুমন। বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, স্বেচ্ছাসেবক পাঠশালার সভাপতি মোঃ রুবেল আহমদ, ট্রাষ্টের কল্যান ও দপ্তর সম্পাদক  এইচ,এম,হাসনু মিয়া, উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ শাহীন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, নির্বাহী সদস্য বাবুল আহমদ, সমাজ সেবক জিল্লুর রহমান বশর, হাফিজ মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুল আজিজ।
এছাড়াও অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠানের পর মস্তফা চৌধুরী ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর পক্ষ থেকে মাদ্রাসায় বিশ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..