× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবান্নের পিঠা উৎসব অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে নবান্ন পিঠা উৎসব-১৪২৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেছেন, গ্রাম বাংলার হাজার বছরের সংস্কৃতি পিঠা উৎসব আমাদের মধ্যে নব-প্রেরণার সৃষ্টি করে।
অগ্রাহায়ণ মাস এলেই বাংলার ঘরে ঘরে আনন্দের বন্যা দেখা দেয়। আজ গ্রাম-বাংলার মাঠে মাঠে পাকা ধান কৃষক সমাজসহ সকলকে জানান দিচ্ছে সোনালী বার্তা। নবান্নের উৎসব আমাদের মধ্যে যে আনন্দের সৃষ্টি করে তা যেন জাগ্রত থাকে যুগ থেকে যুগান্তরে। উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের সহধর্মীনীরা নিজ হাতে তৈরি করে বিভিন্ন ধরনের পিঠার অনুষ্ঠানে নিয়ে এলে তিনি তাদের প্রশংসা করে বলেন, আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় ও আনন্দঘন মুহূর্ত। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্রাহায়ণ মাসের শুরুতে নবান্ন ও পিঠা উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত নবান্ন পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর ক্যাডেট কলেজের সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ ফজলুল করিম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌরীন করিম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফনিন্দ্র চন্দ্র সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর মোহাম্মদ আব্দুর নাসের, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়া, সাংবাদিক মোহাম্মদ চেরাগ আলী, তরুন সমাজকর্মী নাজিম উদ্দিন লস্কর। অনুষ্ঠানে অর্ধশতাধিক ধরনের পিঠা ও হাতে তৈরি পিঠাজাতীয় খাবারের সমাহার ছিল।

 


এ ক্যটাগরির আরো খবর..