গোদাগাড়ীতে বিপুল পরিমান চোলাইমদ-সহ মাদক কারবারি গ্রেফতার-২

গোদাগাড়ীতে বিপুল পরিমান চোলাইমদ-সহ মাদক কারবারি গ্রেফতার-২

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান চোলাইমদ-সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃতরা হলো: গোদাগাড়ী থানার ডাইন পাড়া গ্রামের মৃত ফ্রান্সিসের ছেলে মানুয়েল সরেন (৪১) ও একই গ্রামের মৃত আনুর ছেলে সনাতন হেমব্রম (৩৩)।

রবিবার (২৮ মে) সকালে গোদাগাড়ী থানার ডাইনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের ৬০৩.৫ লিটার চোলাইমদ-সহ গ্রেফতার করা হয়।

রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।