× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের বেহাল দশা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ মে, ২০২৫
মহাসড়কের বেহাল দশা

আসন্ন ঈদ-উল আযহায় নারির টানে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরবেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা-বরিশাল মহাসড়ক ব্যবহার করেই গন্তব্যে আসেন। কিন্তু সেই সরু মহাসড়কের বেহাল দশার কারণে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভ‚রঘাটা বাসস্ট্যান্ড থেকে শুরু করে বরিশাল সদর পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও বিটুমিন উঠে মহাসড়কের মধ্যে বৃষ্টির পানি জমে রয়েছে। ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ব্যস্ততম এ মহাসড়কটি। গৌরনদী বাসষ্ট্যান্ডের জিরো পয়েন্টের মহাসড়কের বিটুমিন উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত।

এ রুটে চলাচল করা সাকুরা পরিবহনের চালক জাকির কাজী বলেন, টরকী বাসস্ট্যান্ডে সড়কের মধ্যে প্রায় ২০ থেকে ৩০ ফুট জায়গাজুড়ে বিটুমিন উঠে যাওয়ার কারনে নিন্মমানের ইট বিছিয়ে সাময়িকভাবে মেরামত করা হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে তাও উঠে গেছে। ফলে ওইসব জায়গা এখন চরম বিপজ্জনক হয়ে উঠেছে। এছাড়া রাস্তায় বিভিন্নস্থানে উঁচু-নিচু টিউমারের মতো ঢেউ উঠেছে। যা যানবাহনের গতিতে প্রভাব ফেলছে এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ গাড়ির চাকা গর্তে পরলে হঠাৎ ব্রেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গত এক মাসে ব্যস্ততম এ মহাসড়কে ছোট-বড় দশটি দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ বার্থী বাসস্ট্যান্ডে শাহারিয়া নামের এক কলেজ ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ক্ষোভ প্রকাশ করে পরিবহন চালক আমির হোসেন বলেন, এমনিতেই ব্যস্ততম এ মহাসড়কের ভাঙা থেকে বরিশাল পর্যন্ত সরু মহাসড়ক। তার মধ্যে এখন খানাখন্দে একাকার। সাধারণত ঈদকে ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। সেই তুলনায় মহাসড়কের খানাখন্দ সংস্কারে এখনও তেমন কোনো দৃশ্যমান প্রস্তুতি না নেয়ায় এ মহাসড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। এ রুটে প্রতিনিয়ত চলাচলকরা পরিবহনের চালকরা ঈদের আগে মহাসড়কের খানাখন্দের অংশ জরুরি সংস্কারের দাবি করেছেন।

এ ব্যাপারে সড়ক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তারা ফোন রিসিফ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, ঈদের আগে জরুরি ভিত্তিতে রাস্তাটি চলাচলের উপযোগী করতে সংস্কারের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..