গোটা বিশ্বের চিকিৎসা সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ

গোটা বিশ্বের চিকিৎসা সেবায় বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ ডেঙ্গু রোগে একমাত্র বাংলাদেশেই সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে এবং সম্পূর্ণ বিনা মূল্যে ডেঙ্গু রোগের চিকিৎসা সেবা, রক্ত পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। এরকম সুযোগ আর কোথাও নেই। আর এর সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনার ফলেই’। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ  করে এসব কথা বলেন।

অহেতুক অনেক বেশি টেস্ট করা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু না হয়েও শুধু সন্দেহের বশেই এখন মানুষ ডেঙ্গু টেস্ট করাচ্ছে কেবল আতঙ্কের কারণে। গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেলে প্রায় ৬০০ জন ডেঙ্গু রোগীর টেস্ট করালে তাদের মধ্যে মাত্র ১৬ জনের ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। অন্যদিকে ঢাকা শিশু হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৬৩ জন ডেঙ্গু টেস্ট করালেও ডেঙ্গু পজিটিভ ধরা পড়েছে ৭ জনের। সুতরাং ডেঙ্গু রোগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এ কথা আমরা পরিসংখ্যান অনুযায়ীই বলতে পারি।

ডেঙ্গু রোগীর পর্যাপ্ত বেড না থাকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতোমধ্যেই মিটফোর্ড হাসপাতালে ১০০ ও বঙ্গবন্ধু মেডিকেলে ২০০ বেড বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরো নতুন ১ হাজার বেড, সোহরাওয়ার্দী হাসপাতালে ১০০০ বেড এবং শিশু হাসপাতালেও বেশকিছু নতুন বেড স্থাপন করা যাবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ-সহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ব্রিফিংকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু পরীক্ষার কিটের সংকট হলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কন্ট্রোল রুমে যোগাযোগ করা যেতে পারে। যার মোবাইল নং-০১৭০৮৫০৬০৪৭।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।