× Banner
সর্বশেষ
নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি

নোয়াখালী প্রতিনিধি

গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ১

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ ও অশ্লীল ছবি সংরক্ষণ করে করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  গ্রেফতার মেহেদী হাসান আসিফ (২৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাবুনগর গ্রামের লুত ড্রাইভার বাড়ির আমির হোসেনের ছেলে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল মঙ্গলবার  নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার মাইজদী পৌর পার্কের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভিকটিম (১৮) লিখিত অভিযোগে জানান, জনৈক ব্যক্তি তার সরলতার সুযোগ নিয়ে কিছু ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং কিছু আপত্তিকর ছবি সংরক্ষণ করে চাঁদা দাবি করেন। অভিযোগের  সত্যতা যাচাইয়ের জন্য মেহেদী হাসান আসিফ কে আটক করে ডিবি পুলিশ। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন  ও পেনড্রাইভে সংরক্ষিত অবস্থায় ভিকটিমের আপত্তিকর ভিডিও ও অশ্লীল ছবি পাওয়া যায়।  তাৎক্ষণিক ১টি মোবাইল ও ১টি পেনড্রাইভ ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনাতর সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জন্য ভিকটিম ও আসামি এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..