× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

আমফানের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে তৃণমূল নেতার ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

ভারতে আবারও আমফানের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুরের বোড়াই পহলামপুর গ্রাম পঞ্চায়েতের মহম্মদপুরে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই ঘটনার জেরে আজ, সোমবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে অভিযুক্তকে গ্ৰেফতারের দাবিতে সিঙ্গুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিজেপি কর্মীরা। প্রায় এক ঘণ্টা পথ অবরোধও করেন তাঁরা।

নির্যাতিতার অভিযোগ, আমফানে টালির চালের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় তৃণমূল নেতা রমেশ পালকে একটা ত্রিপল দেওয়ার অনুরোধ জানান নির্যাতিতা। ত্রাণেরও দাবি জানান তিনি। কিন্তু অভিযুক্ত ওই নেতা তাঁকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। সোমবার নির্যাতিতা ওই গৃহবধূর সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা পাল।

সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিজেপি নেত্রীর নেতৃত্বে সিঙ্গুর থানার সামনে প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দলীয় নেতারা নেতাকর্মীরা।

সোমবার সিঙ্গুর থানায় বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “প্রধানমন্ত্রীর ত্রাণ পেতে হলে বিনিময়ে তৃণমূলের কুপ্রস্তাবে সাড়া দিতে হবে।” পাশাপাশি সিঙ্গুরের তাপসী মালিকের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “তাপসী মালিকের পরিবার আজও বিচার পায়নি।

কারণ তৃণমূল নেত্রী সুযোগ বুঝে সিংহাসনে বসার জন্য ব্যবহার করেছেন। ব্যবহার করার পর ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দিয়েছেন।” অগ্নিমিত্রা পলের আক্রমণের পালটা জবাব দিয়েছেন সিঙ্গুর ব্লক তৃণমূল সভাপতি মহাদেব দাস। তিনি বলেন, “পুলিশি তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কোনও অপরাধীকে আড়াল করবে না।”


এ ক্যটাগরির আরো খবর..