গৃহবধু ধর্ষণ মামলার প্রধান হোতা মেহেদী হাসান (১৯) আটক

গৃহবধু ধর্ষণ মামলার প্রধান হোতা মেহেদী হাসান (১৯) আটক

ঝিনাইদহের কালীগঞ্জে সংখ্যালঘু পরিবারের এক গৃহবধুকে ধর্ষণ মামলার প্রধান হোতা মেহেদী হাসান রাব্বি (১৯) নামে এক যুবককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

শনিবার ২৭ জানুয়ারি রাতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেথুলী মল্লিকপুর বাজার থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। রবিবার দুপুরে তাকে ঝিনাইদহ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার সকালে উপজেলার মল্লিকপুর গ্রামের এক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের গৃহবধু থানাতে এসে ধর্ষণের অভিযোগ এনে দুই যুবকের নামে একটি অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে আসামী আটকে ওইদিন রাতেই থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইনের নেতৃত্বে পুলিশ অভিযানে নামেন। এ সময় মল্লিকপুর বাজার থেকে ওই মামলার প্রধান হোতা মেহেদীকে আটক করে।

উল্লেখ্য, ধর্ষিতার স্বামী একজন ইজিবাইক চালক। গত মঙ্গলবার তার স্ত্রী ধর্ষণের স্বীকার হয় বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ ধর্ষণ মামলার এক আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলায় অপর পলাতক আসামিকেও আটকে চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।