× Banner
সর্বশেষ
কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল

যৌতুকের দাবীতে গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২০
গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যা

অপূর্ব লাল সরকারঃ যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত সাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গতকাল সোমবার(২৫ মে) সন্ধ্যার পরে বরিশাল আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নে থানেশ্বরকাঠি গ্রামে এঘটনা ঘটে। নিহত মুক্তি রানীর বাবার বাড়ি একই গ্রামে। তার পিতার নাম সুমন বৈদ্য।

জানা যায়, ১০ মাস পূর্বে প্রেমে জড়িয়ে বিয়ে হয় রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের বাড়ির উত্তর পাশে রত্নপুর গ্রামের খোকন বাড়ৈর বেকার ছেলে মিঠুনের সাথে। বিয়ের ২-৩ মাস পর থেকেই যৌতুকের জন্য মারধর করতো। তাকে ফের যৌতুকের জন্য চাপ দিয়ে মারধর করে একপর্যায়ে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। পরে প্রতিবেশীদের কাছে তেঁতুল আনার নাটক করে।

থানায় জানার পরে এসআই শাহজাহান, এসআই আব্বাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মুক্তির পিতার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান তদন্তকারী কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..