× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

পি আই ডি

গৃহকর্মীদের অধিকার নারী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গৃহকর্মীদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি শ্রমিক অধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি একইসাথে নারী আন্দোলনেরও অবিচ্ছেদ্য অংশ। বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা আজ সকালে দ্য ডেইলি স্টার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “গৃহকর্মীদের অধিকার ও বাস্তবায়নে চ্যালেঞ্জ: নীতিমালা থেকে আইন প্রণয়ন নিয়ে সংলাপ” -শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাসাবাড়িতে যদি গৃহকর্মী না থাকতেন, তাহলে নারীদের নিজেদেরকেই সেই কাজগুলো করতে হতো। তাই এক্ষেত্রে নারীদের মধ্যেই পারস্পরিক সহানুভূতি ও সমর্থনের মনোভাব গড়ে তোলা প্রয়োজন। তাদের প্রতি সম্মান দেখিয়ে কথা বলা উচিত এবং গৃহকর্মী শব্দের ব্যবহার নিয়েও আমাদের চিন্তা করা উচিত। তিনি আরো বলেন, ফ্ল্যাট বাড়িগুলো আধুনিক হলেও সেখানে গৃহকর্মীদের বিশ্রামের স্থান রাখা হয় না। ভবিষ্যতের বাড়ি নির্মাণে তাদের জন্য উপযুক্ত বিশ্রাম ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

উপদেষ্টা বলেন, গৃহকর্মীদের স্বাস্থ্য ভালো না থাকলে পুরো পরিবারের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। অথচ তারা নিজেরাও মানুষের মতো মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী। অনেক সময় ক্ষুধা নিবৃত্ত করতে তারা জর্দা, গুলসহ বিভিন্ন তামাকজাত পণ্য গ্রহণ করেন। তাই সময়মতো খাবার নিশ্চিত করলে এই সমস্যাও কমে আসবে।

সবুজের অভিযান উন্ডেশন, অক্সফাম এবং দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস এর সহযোগিতায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এসময় আরো বক্তৃতা করেন নারী সংস্কার কমিশনের সাবেক সদস্য মাহীন সুলতান, শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য রেজকুজ্জামান রতন, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম। সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, মানবাধিকার কর্মী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এতে স্বাগত বক্তৃতা করেন সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম।


এ ক্যটাগরির আরো খবর..