× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গুলির সাথে উড়ে গেলো প্রবাস যাওয়ার স্বপ্ন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
প্রবাস যাওয়ার স্বপ্ন

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে আর একমাত্র মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে জজ বানাতে প্রবাসে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন রং মিস্ত্রি জামাল হোসেন সিকদার (৪০)। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জামাল। একই সাথে তার পরিবারের সকল স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেছে।

নিহত জামাল জেলার গৌরনদী উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত মহসিন সিকদারের ছেলে। সোমবার সকালে নিহতের স্বজনদের কথা বলে জানা গেছে, জামাল ঢাকায় রং মিস্ত্রির কাজ করতেন। গত ঈদ-উল ফিতরের সময় বাড়িতে এসে আর ঢাকায় ফিরেননি। পরিবারের স্বচ্ছলতা আর একমাত্র মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে সৌদি আরবে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। চলতি মাসেই তার সৌদি যাওয়ার কথা ছিলো। গত ১৫ জুলাই একমাত্র মেয়েকে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে ভর্তি করানোর জন্য এবং বিদেশ যাত্রার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার যাত্রাবাড়িতে শ্যালিকার বাসায় আসেন জামাল। ১৬ জুলাই মেয়েকে একাদশ শ্রেনিতে ভর্তি করান। গত ২০ জুলাই শ্যালক তাওহিদ আহম্মেদকে সাথে নিয়ে বিদেশ যাত্রার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য চিটাগাং রোডে দিয়ে মার্কেটে যাওয়ার পথে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জামাল।

নিহতের স্ত্রী শিউলি আফরোজ বলেন, আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা ঋণ নিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন জামাল। শুধুমাত্র ফ্লাইটের তারিখ ঘোষনা বাকি ছিলো। কিন্তু প্রবাসের যাওয়ার স্বপ্ন গুলিতেই উড়ে যায়। তিনি আরও বলেন, স্বামীর স্বপ্ন ছিলো বিদেশ গিয়ে ঋণ পরিশোধ করার পাশাপাশি একমাত্র মেয়েকে লেখাপড়া করিয়ে উচ্চ শিক্ষিত করবে। আমাদের সেই স্বপ্ন আর পূরন হলোনা। মেয়ের পড়ালেখা এখন পুরোপুরি অনিশ্চিত।

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, নদী ভাঙনে স্বামীর বাড়ি ঘর হারিয়েছি। আর কোটা আন্দোলনের নামে সহিংসতায় স্বামীকে হারালাম। এখন আমাদের মাথা গোজার ঠাঁই নেই। তাই মুলাদী উপজেলার নাজিরপুরে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি। একমাত্র মেয়ের পড়ালেখার দায়িত্বভার গ্রহন ও আর্থিক সহায়তা পেতে তিনি সমাজের বিত্তবানসহ প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..