× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

গুলশানে হামলায় জামায়াত জড়িত

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

প্রাণতোষ তালুকদারঃ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, গুলশানে স্প্যানিশ রেস্তোঁরা হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার পেছনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জড়িত।

ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরিয়ার কবির এ দাবি করেন। গতকাল শুক্রবার রাতে টেলিফোনে তিনি সাক্ষাৎকারটি দেন।

শাহরিয়ার কবির বলেন, ‘হলি আর্টিজসান রেস্তোঁরায় হামলার পেছনে জামায়াত জড়িত। তারা দেশে নৈরাজ্য  সৃষ্টি করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে জোর করে সরাতে মরিয়া হয়ে উঠেছে। এ জন্য তারা দেশের বিভিন্ন স্থানে ভিন্নমত, বিশ্বাস ও জীবনধারার মানুষকে হত্যা করেছে। তারা বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তারা বিদেশি হস্তক্ষেপ চায়। এটাই মূলত জামায়াতে ইসলামের মূল লক্ষ্য।’

শাহরিয়ার কবির আরো বলেন, জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ করতে এবং তাদের শীর্ষ নেতাদের ফাঁসির দঁড়ি থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। তারা দেশের ভিতরে বিএনপি ও হেফাজতে ইসলাম এবং দেশের বাইরে পাকিস্তান ও তুরস্কের মতো দেশের সহযোগিতায় শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য উঠে পড়ে লেগেছে। এটিই দেশের ভিতরে এ ধরনের জঙ্গি কর্মকাণ্ডের মূল কারণ।


এ ক্যটাগরির আরো খবর..