× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

ডেস্ক

গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবে বিএনপি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছে বিএনপি। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করবে দলটি।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে এই নতুন কার্যালয় উদ্বোধন করা হবে। তবে সংবাদ সম্মেলনে কারা কারা উপস্থিত থাকবেন তা নির্দিষ্ট করে জানা যায়নি।

বিষয়টি নিশ্চত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যে অফিসে সংবাদ সম্মেলন করা হবে সেটা নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হবে।

তবে বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলশান-২ এর ১০/সি রোডের ৯০ বাড়িটি বিএনপির নির্বাচনি কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..