× Banner
সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে স্থাপন করা হবে ক্লোজ সার্কিট ক্যামেরা

admin
হালনাগাদ: রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত ও দুর্ঘটনা হ্রাসে রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হবে। এ ব্যাপারে সরকারকে সড়ক পরিবহন মালিক সমিতি প্রয়োজনীয় সহায়তা দিতে সম্মত। এতে করে সড়ক দুর্ঘটনারোধ, কারণ ও অপরাধীকে আইনের আওতায় আনা সহজ হবে। রাজধানীর সড়ক পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে ও গাড়ি চালকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে প্রাথমিক পর্যায়ে ৪টি পরিবহন কোম্পানী গঠন করা হবে।

আজ পান্থপথের এফআর টাওয়ার মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ঢাকা ট্রিবিউন আয়োজিত বাংলাদেশ সড়ক নিরাপত্তা- কারণ ও প্রতিকার বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালীকরণ (এসপিএল) বিষয়ক প্রকল্পের প্রোগ্রাম পরিচালক লিপিকা বিশ্বাসের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, এসপিএল প্রতিনিধি কেটি ক্রোক, বিএম সাজ্জাদ কামাল, বিআরটিএ পরিচালক মাহবুব-ই-রাব্বানী প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ঢাকা মহানগরী ও পাশ্ববর্তী এলাকার জন্য পরিকল্পিত ও সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সেফটি র‌্যাপিড স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ২০১৫-২০৩৫ বাস্তবায়ন করছে। এ পরিকল্পনার আওতায় সড়ক নিরাপত্তা বৃদ্ধি কার্যক্রম হিসেবে ১লক্ষ গাড়ি চালক তৈরির কার্যক্রম শুরু হয়েছে। প্রতিজেলায় চালক প্রশিক্ষণ ও গাড়ি পরীক্ষাকরণ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। গাজীপুর ও ঢাকা মহানগরবাসীর যাতায়াতের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ ও উভয়দিকে ২৫ হাজার যাত্রী পরিবহন সক্ষম বাস র‌্যাপিড ট্রান্সিট করিডর এর নির্মাণ কাজ শুরু হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনা প্রতিকারে সরকারের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও সমন্বিত কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন।

সভায় আলোচকগণ নিরাপদ সড়ক বাস্তবায়নে সড়ক পরিবহন আইন, চালক, যাত্রী ও পথচারীদের সঠিকভাবে অনুসরণ, সংশ্লিষ্ট ৭টি মন্ত্রণালয় ও ৫৪টি প্রতিষ্ঠানের সমন্বিত কর্মসূচি প্রণয়ন, চালক ও ট্রাফিক পুলিশের আধুনিক প্রশিক্ষণ, কর্মসংস্থানের সহায়ক ধীরগতির যানবাহন পুরোপুরি বন্ধ না করে পৃথক লেন ও ব্যাপক জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণসহ রাজনৈতিক দলগুলোর ইশ্তেহারে সড়ক নিরাপত্তা বিষয়ক অন্তর্ভূক্তকরণের পরামর্শ দেন।


এ ক্যটাগরির আরো খবর..