× Banner
সর্বশেষ
আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল

ডেস্ক

গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

প্যাট্রিক ডরগুর একমাত্র গোলে প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে রুবেন আমোরিমের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার রাতে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারায় ইউনাইটেড। ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে রেড ডেভিলরা। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে গেছে নিউক্যাসল।

এই ম্যাচে কৌশলগত পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ রুবেন আমোরিম। পরিচিত ৩-৪-৩ ফরমেশন ছেড়ে প্রথমবারের মতো ৪-২-৩-১ ফরমেশন ব্যবহার করেন। রাইট উইংয়ে খেলানো হয় ডেনমার্কের তরুণ ফরোয়ার্ড প্যাট্রিক ডরগুকে।

২৪তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ডিওগো দালোর লং থ্রো বিপদমুক্ত করার চেষ্টা করেন নিক ওল্টেমাডে। বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ের ভলিতে গোল পোস্টের নিচের বাঁ কোণে জালে জড়িয়ে দেন ডরগু। ইউনাইটেডের হয়ে এটি ছিল তার প্রথম গোল।

চোটের কারণে নিয়মিত অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস না থাকায় এই ম্যাচে নেতৃত্ব দেন লিসান্দ্রো মার্তিনেজ। চলতি মৌসুমে এটি ছিল আর্জেন্টাইন ডিফেন্ডারের প্রথম একাদশে ফেরা ম্যাচ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় নিউক্যাসল। একের পর এক আক্রমণে স্বাগতিকদের চাপে রাখে তাঁরা। ব্রুনো গিমারায়েস, জোয়েলিনতন ও লুইস হলের প্রচেষ্টা প্রতিহত করেন গোলকিপার সেনে ল্যামেন্স ও ইউনাইটেড রক্ষণভাগ।

৬৭ মিনিটে মার্তিনেজের হাতে বল লাগার ঘটনায় পেনাল্টির দাবি জানায় নিউক্যাসল। তবে ভিএআর পর্যালোচনার পর রেফারি পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নেন।

শেষ দিকে চেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি সফরকারীরা। শেষ পর্যন্ত ডরগুর করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।


এ ক্যটাগরির আরো খবর..