× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

গিনি বিসাউ-এ বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Guinea-Bissau.jpg

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান প্রথম অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে গিনি বিসাউ-এর রাষ্ট্রপতি উমরাও মোকতার সিসোকো এমবালো’র নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত তাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, প্রথম বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে গিনি বিসাউ এর রাষ্ট্রপ্রধান এর নিকট পরিচয়পত্র পেশ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত। তিনি বাংলাদেশ এবং গিনি বিসাউ এর ঐতিহাসিক সাদৃশ্যের কথা উল্লেখ করে বলেন, উভয় দেশই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে এবং একই সাথে (সেপ্টেম্বর ১৯৭৪) জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের মাধ্যমে দুই দেশের মধ্যকার  দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে বলেও রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। তিনি দু’দেশের মধ্যকার অপার বাণিজ্যিক  সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, গিনি বিসাউ বাংলাদেশ থেকে সুলভ মূল্যে উন্নতমানের পণ্য যেমন তৈরি পোশাক, ঔষধ সামগ্রী, সিরামিক, ইলেক্ট্রনিকস, সফটওয়্যার, বাইসাইকেল/মোটরসাইকেল এমনকি জাহাজ আমদানি করতে পারে। তৃণমূল পর্যায়ে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে রাষ্ট্রদূত মত প্রকাশ করেন, ‘সাউথ-সাউথ কো-অপারেশন’- এর আলোকে বাংলাদেশ এবং গিনি বিসাউ গ্রামীণ উন্নয়ন এবং কৃষিখাতে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একসাথে কাজ করতে পারে।

রাষ্ট্রপতি তাঁর দেশে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের জন্য অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে তাদেরকে শুভেচ্ছা প্রেরণ করেন। দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো জোরালো হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..