গারো, চাকমা, মারমা, বাঙালিসহ সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার -কৃষিমন্ত্রী

গারো, চাকমা, মারমা, বাঙালিসহ সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার -কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গারো, হাজং, চাকমা, মারমা, বাঙালিসহ সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকারে বিশ্বাসী এবং সকলের সমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সরকার সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন করেছে। কিন্তু একটি গোষ্ঠী, কিছু সন্ত্রাসী, জঙ্গিরা এই সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক।

আজ রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঢাকা ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায় এ ওয়ানগালা বা নবান্ন উৎসবের আয়োজন করে।

গারোসহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সরকার খুবই আন্তরিকতার সাথে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, তেমনি এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে হবে যাতে সারা বিশ্বে আমরা গর্বিত জাতি হিসেবে পরিচয় দিতে পারি।

এ সময় সরকার আদিবাসীদের ওপর বন বিভাগের মিথ্যা মামলার হয়রানি বন্ধ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মধুপুরে বিগত ১৪ বছরে একজন গারোও বন বিভাগের মামলায় গ্রেফতার হয়নি। যাদের বিরুদ্ধে ১৬টি, ১৭টি এমনকি প্রায় শতাধিক মামলা আছে, তাদেরকেও গ্রেফতার করতে দেয়া হয়নি। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।