পটুয়াখালীতে মধ্য রাতে গাভিন গরুর ৩টি রান কেটে নিয়ে উধাও

পটুয়াখালীতে মধ্য রাতে গাভিন গরু চুরি করে ৩টি রান কেটে নিয়ে গেল কে বা কারা।

পটুয়াখালীর সদর উপজেলাধীন আউলিয়াপুর ইউনিয়নের মধ্য বাদুরা গ্রামে দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আপেল সিকদারের একটি গাভিন গরু চুরি করে নিয়ে পাশের আলাউদ্দিন সিকদার বাড়ীর সামনের বাগানে জবাই করে ৩টি রান কেটে নিয়ে যায় অজানা পাষন্ডরা।

রাত পোহালেই গাভিটি একটি বাছুর গরুর জন্ম দিত এমন গরুকে চুরি করে মানুষ রুপি পাষন্ডরা বাচ্চা জন্ম দেয়ার আগেই জবাই করে দিল। সমাজে মানুষ রুপি জানোয়ারেরা এরকম কর্ম করে সমস্ত মানুষ জাতিকে কলঙ্কিত করছে।

এবিষয়ে গরুর মালিক মাহাবুল সি কদার কান্না জড়িত কন্ঠে জানান, গরুটার বাচ্চা হবে যার জন্য এই গরুটিকে অন্য গরু থেকে আলাদা করে বারান্দায় বেধে রেখেছি এবং রাত ২টার সময়ও ঘুম থেকে উঠে দেখেছি বাচ্চা হওয়ার সময় হয়েছে কিনা। অবস্থার পরিবর্তন হয়নি দেখে আবার শুয়ে পড়ি।

সকালে উঠে গরুটিকে বারান্দায় দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুজির পরে খবর পাওয়া যায় আলাউদ্দিন সিকদার বাড়ীর সামনের বাগানে জবাই করা অবস্থায় পিছনের ২টি রান ও সামনের ১টি রান ছিল না গরুর শরীরে।

তিনি আরো বলেন, গরুটা আজ দিনের মধ্যে বাচ্চা দিত। কোন অমানুষ করলো এ কাজ? তাদের খুজে বের করে শাস্তি দিতেই হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।