× Banner
সর্বশেষ
বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিউজ ডেস্ক

গাজীপুরে ৫০ শয্যা বিশিষ্ট ডায়বেটিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
ডায়বেটিক হাসপাতালের ভিত্তি প্রস্তর

গাজীপুরে ৫০ শয্যা বিশিষ্ট ডায়বেটিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন।

আজ শুক্রবার সকালে গাজীপুর সদর মেট্রো থানার সাহাপাড়া এলাকায় ৫০ শয্যা বিশিষ্ট গাজীপুর ডায়বেটিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজ গাজীপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারনে আজ আমরা একটি পূর্নাঙ্গ ডায়বেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারছি। তিনি আমাদের স্বল্প মূল্যে মাত্র এক লক্ষ এক টাকায় টাকা ৫০ শতাংশ জমি দিয়েছেন। হাসপাতালটি নির্মাণের জন্য ২২ কোটি টাকা দিয়েছেন। আমরা তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কারনেই গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালকে ৫০ শয্যা থেকে উন্নীত করে ৫০০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিনত করেছেন। শুধু তাই নয়, তিনি এখানে একটি মেডিকেল কলেজ স্হাপন দিয়েছেন। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ হাসপাতালকে ৫০ শয্যা থেকে উন্নীত করে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত করে দিয়েছেন। যার মাধ্যমে অত্র এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। উন্নত চিকিৎসা সেবার সুযোগ পাচ্ছে।

অনুষ্ঠানে গাজীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শামসুন নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ, এবং গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..