× Banner
সর্বশেষ
ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

গাজীপুরে সুষ্ঠু ভোট না হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: সিইসি

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুন, ২০১৮

ষ্টাফ রিপোর্টার ।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে এর জন্য যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় একথা বলেন সিইসি।

এসময় তিনি আরও বলেন, সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। তিনি আশা প্রকাশ করেন, তফসিল ঘোষণার পর ৮৪ দিন অতিক্রম হলেও এখানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি সুষ্ঠু ভোট হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ। ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম সভায় সভাপতিত্ব করেন। সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি গাজীপুরের ডিসি-এসপি ছাড়াও পুলিশ, র‌্যাব বিজিবি আনসার বাহিনীর প্রতিনিধিগণ এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..