× Banner
সর্বশেষ
সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে – কৃষিমন্ত্রী দেশে হাম ও উপসর্গে আরও ১ মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিমন্ত্রী মীর হেলালের ত্রাণ বিতরণ বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

গাজীপুরে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু হয়েছে।

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের বিনামূল্যে অপারেশন শুরু হয়েছে।

সোমবার সকালে আমেরিকান চিকিৎসকের একটি দল ওইসব রোগীদের অপারেশন শুরু করেন।

এদিকে, অপারেশন করাতে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত রোগীরা সকাল থেকেই হাসপাতালে ভিড় শুরু করেন।

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু হয়। ঢাকা ও আমেরিকার সানফ্রান্সিস্কোর একটি সেবামূলক সংস্থা অ্যালায়েন্স ফর স্মাইলস আয়োজিত দ্য আমেরিকান চিকিৎসক টিম ওইসব রোগীদের অপারেশন করছেন।

গাজীপুর রোটারি ক্লাব ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

কার্যক্রমের আওতায় বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত যেকোনো বয়সের শতাধিক রোগীর অপারেশন করানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..