× Banner
সর্বশেষ
৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ

গাজীপুরে এলাকাবাসীর সড়ক অবরোধ

admin
হালনাগাদ: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

গাজীপুরে ৪ বছরের শিশু সোলায়মানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি। সকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা ভাওয়াল কলেজের সামনে সড়কে অবস্থান নেয়।

প্রায় এক ঘণ্টার অবরোধে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গত শনিবার বিকেলে আউটপাড়ার ভাঙরি ব্যবসায়ী মোকারম হোসেনের ছেলে সোলায়মান নিখোঁজ হয়।

ওই রাতেই মোবাইল ফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। পরে কাশিমপুর সুরাবাড়ি এলাকার জঙ্গলে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নির্মল দাস নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


এ ক্যটাগরির আরো খবর..