× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ডাসারে বিক্ষোভ মিছিল 

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ডাসারে বিক্ষোভ মিছিল 

অবরুদ্ধ গাজা উপত্যকা এবং ফিলিস্তিনি জনগণের উপর দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদ আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে এবং ভারতের বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে ডাসারে বিক্ষোভ মিছিল করেন তাওহীদি মুসলিম জনতা।টানা ১৮ মাস চলমান যুদ্ধে ইসলাইলকে সমর্থন দিয়ে যাওয়ায়  যুক্তরাষ্ট্রের প্রতি তিব্র ক্ষোভ ঘৃনা প্রকাশ করেন বিক্ষোভ মিছিল অংশে নেওয়া লোকজন।
আজ সোমবার বিকেলে উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদ কার্যালয় সামনে বিভিন্ন এলাকা থেকে স্থানীয় তাওহীদি মুসলিম জনতা জড়ো হন।
এরপরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার  সামনে এসে ইসরায়েল বিরোধী প্লেকার্ড লেখা নিয়ে ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন,মুফতি আবু আলেম,মওলানা বেলাল হোসেন, মওলানা আহম্মেদ হোসাইন,হাফেজ আবুল খায়ের,হাবিবুর রহমান,নুরু তালুকদার প্রমুখ।
এসময় বক্তরা বলেন,দখলদার ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ করে নির্বিচারে নারী শিশুসহ হত্যা করছে।তাদের নৃশংসতা চরমে পৌছেছে।আমাদের  ইসরাইলি পণ্য বয়কট করতে হবে। এখনই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।প্রয়োজনে আমাদের জান-মাল বিসর্জন দিয়ে যুদ্ধে যেতে হবে।এই বর্বর হামলার নিন্দা  সরকারকে রাষ্ট্রীয়ভাবে জানানোর আহবান জানান।বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..