গাজায় ইসরাইলি বন্দিদের যদি মুক্তি না দেয়, তাহলে হামাস ও ফিলিস্তিনি সবাইকে হত্যা করা হবে। এটা হামাস ও ফিলিস্তিনিদের জন্য ‘শেষ হুঁশিয়ারি’। এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার (৫ মার্চ) অবরুদ্ধ গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমন হুমকি দিলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তোমরা যদি জিম্মিদের আটকে রাখো তাহলে ভাল হবে না। যদি তোমরা সেটা করো, তাহলে তোমরা সব মারা যাবে! বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নাও।’
তিনি আরও বলেন, এটা হামাস ও ফিলিস্তিনিদের জন্য শেষ সতর্কবার্তা! হামাস নেতাদের এখনই গাজা ছেড়ে চলে যেতে হবে। আপনাদের এখনও সুযোগ আছে। নাহলে তাদেরকে হত্যা করা হবে।