× Banner
সর্বশেষ
জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

গাইবান্ধায় তিন পৌরসভায় আ’লীগ বিজয়ী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: গাইবান্ধার তিন পৌরসভায় আ’লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. সামছুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধা সদর পৌরসভা : এই পৌরসভায় আ’লীগ মনোনীত প্রার্থী এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন (নৌকা প্রতীক) ১০ হাজার ৬৪৪ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল সারওয়ার সাহিব (রেল ইঞ্জিন প্রতীক) আট হাজার ২৭২ ভোট পেয়েছেন।

গোবিন্দগঞ্জ পৌরসভা : এই পৌরসভায় মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান (নৌকা প্রতীক) ১৫ হাজার ৫১০ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফারুক আহম্মেদ (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৫৭৩ ভোট।

সুন্দরগঞ্জ পৌরসভা : এই পৌরসভায় মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী আব্দুল্ল্যা আল মামুন (নৌকা প্রতীক) ৪ হাজার ৮৪১ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজাদুল করিম নিপু (ধানের শীষ প্রতীক) পেয়েছেন এক হাজার ৯৯৩ ভোট। তবে নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে বলে দাবী জেলা নির্বাচন কর্মকর্তার।


এ ক্যটাগরির আরো খবর..