মেহের আমজাদ, মেহেরপুর :মেহেরপুরের গাংনী র্যাবের অভিযানে ফেনসিডিলসহ হত্যা মামলার আসামী জাহাঙ্গীর আলম গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার আব্দুর রাজ্জাক মিয়া জানান, হাটুভাঙ্গা গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম তার নিজ বাড়িতে ফেনসিডিল নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, জাহাঙ্গীর আলম র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে হত্যা ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। অপরদিকে একই রাতে গাংনী উপজেলার কাথুলী গ্রাম থেকে ফারুক আহমেদ ও মাজেদ আলীকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব।