× Banner
সর্বশেষ
জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস

গাংনীতে বাস চাপায় সাবেক সেনা সদস্য নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী শহরের অদুরে ফতাইপুর নামক স্থানে বাস চাপায় আবু বক্কর সিদ্দিকী (৫০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিকী ধর্মচাকী গ্রামের খেদের আলীর ছেলে এবং প্রাক্তন সেনা সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে গাংনী শহরের দিকে আসছিলেন আবু বক্কর। এসময় ফতাইপুর নামক স্থানে গাংনী থানা পুলিশের মোটর সাইকেল চেকিং চলছিল। মোটর সাইকেলের রেজিস্ট্রেশন না থাকায় তিনি চেক পোষ্টের আগে থেকে পেছনে ঘোরার চেষ্টা করেন। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়। পরে অবশ্য ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন। মরদেহ নিহতের বাড়িতে নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..