× Banner
সর্বশেষ
আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪

গাংনীতে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের মতবিনিময় সভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর:  ৪র্থ ধাপে মেহেরপুর গাংনী উপজেলার ৯ টি ইউনিয়নে আগামী ৭ মে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে । মঙ্গলবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসন অডিটরিয়ামে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান, সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি রমজান আলী, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, গাংনী থানার ওসি আকরাম হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার মহিবুর রহমান প্রমূখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থীরা সকলেই নির্বাচনী আচরণ বিধি লংঘনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আহবান জানান।  মতবিনিময় সভায় নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য ছাড়াও পুলিশ প্রশাসন ও সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..