× Banner
সর্বশেষ
দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব

গাঁজা বিক্রি বৈধ ঘোষনা করায় একদিনেই আয় ২৫০ কোটি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ প্রাপ্ত বয়স্কদের জন্য গাঁজা বিক্রি বৈধ ঘোষনা করার পর একদিনেই বিক্রি হয়েছে ২৫৬ কোটি ৭০ লাখ টাকা। যা একদিনে গাঁজা বিক্রির আয়ের সকল রেকর্ডকে ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস রাজ্যে প্রাপ্ত বয়স্কদের জন্য বৈধ করা হয়েছে গাঁজা। আর গত ২৮ জানুয়ারি গাঁজা বৈধতা দেয়ার পরই সেখানে একদিনে বিক্রি হয়েছে প্রায় ৩.২ মিলিয়ন ডলার বা ২৫৬ কোটি ৭০ লাখ টাকার গাঁজা। যা একদিনে গাঁজা বিক্রির আয়ের সকল রেকর্ডকে ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস ১১তম রাজ্য হিসেবে প্রাপ্ত বয়স্কদের জন্য গাঁজা বিক্রির বৈধতা পেল। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এখনো গাঁজাকে অবৈধ বলে মনে করে। ১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো চিকিৎসা বা ওষুধ হিসেবে ব্যবহারের জন্য গাঁজা ব্যবহার বৈধ করা হয়েছিল।

জানা গেছে, গাঁজা বৈধতা পাওয়ার প্রথম দিনেই ইলিনয়েসের দোকানগুলোতে দীর্ঘ সাড়ি দেখা যায় এবং প্রায় ৭৭ হাজার বার লেনদেন করা হয়েছে। তবে এই আয় থেকে সরকার কি পরিমাণ রাজস্ব আদায় করেছে সেটি এখনো জানা যায়নি। ইলিনয়েস রাজ্য কর্তৃপক্ষ গাঁজা থেকে ১০ থেকে ২৫ শতাংশ হারে রাজস্ব আদায় করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..