× Banner
সর্বশেষ
দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ

গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনাভাইরাসে শনাক্ত ১৮৪৭ এবং মৃত্যু ২৮

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০২০
করোনাভাইরাসে শনাক্ত ১৮৪৭

সারাদেশে গত ২৪ ঘন্টায় ১১৭ টি পরীক্ষাগারে ১২৬৪৩ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১৮৪৭ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৫০  জনের। সুস্থ হয়েছেন ১৯২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৬৬ জন। মৃতের সংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার ৪৪১ জন। সুস্থ্য হয়েছে ৪ কোটি ১ লাখ ৮৬ হাজার ৬৭৩  জন। সারাবিশ্বে মৃত্যুর ৩ এবং সুস্থ্যতার হার ৯৭ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..