× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গত ২৪ ঘন্টায় করোনায় খুলনা বিভাগে আক্রান্ত ১৪৭০ মৃত্যু ৫১

Dutta
হালনাগাদ: সোমবার, ৫ জুলাই, ২০২১

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় বিগত সব রেকর্ড ভেঙে  বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে রোববার (০৪ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল।

আজ ৫ জুলাই সোমবার সেই রেকর্ড ভেঙে অদৃশ্য এই ভাইরাসে মারা গেল ৫১ জন।

সোমবার (০৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড় খুলনায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে পাঁচজন, ঝিনাইদহে পাঁচজন, বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬২ হাজার ৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৫৩ জন

 


এ ক্যটাগরির আরো খবর..