গত একদিনে আক্রান্ত ৩৪৮০ ও মৃত্যু ৩৮

গত একদিনে আক্রান্ত ৩৪৮০ ও মৃত্যু ৩৮

গত ২৪ ঘণ্টায় ৬টি ল্যাবে ১৫৫৫৫ টি নমুনা পরীক্ষা করে দেশে ৩ হাজার ৪৮০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ১ লাখ ১৫ হাজার ৭৭৬ জন আক্রান্ত হলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫০২ জনে।

আজ সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৬৭৮ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৬০ হাজার ৮৭৮ জন। মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৯৩৯ জন। সুস্থ্য হয়েছে ৪৮ লাখ ৪৭ হাজার ৪১৩ জন। সারাবিশ্বে মৃত্যুর ৯ এবং সুস্থ্যতার হার ৯১ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।