× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

পিআইডি

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে গণহত্যা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সাক্ষাৎ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২
গণহত্যা জাদুঘরের ট্রাস্টি

গণহত্যা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নেতৃত্বে ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ আজ সকালে ঢাকায় সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে জাদুঘরের ভবন নির্মাণ প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার জন্যট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে গণহত্যা- নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র স্থাপনে অনন্য ভূমিকা রাখার জন্যও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা সহ-সভাপতি শিল্পী হাশেম খান, শাহরিয়ার কবির, অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, অমল কুমার গাইন ও সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..