× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

গণধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার ছেলেকে গণধোলাই

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

গাইবান্ধা প্রতিনিধিঃ  গাইবান্ধার সাদুল্যাপুরে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে স্থানীয় যুবলীগ নেতার ছেলে সোহাগ মিয়াসহ (২৩) তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

ধর্ষণের শিকার শিক্ষার্থীর চাচা আবদুল হালিম বাদী হয়ে শনিবার সাদুল্যাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এদিকে ওই ঘটনায় স্থানীয় জনতা শুক্রবার রাত ১০টার দিকে এলাকায় বিক্ষোভ ও সোহাগের বাবা যুবলীগ নেতা দুদুর ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়েছে।

মামলার আসামিরা হলেন, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক দুদু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ গ্রামের মাহাফুজ রহমানের ছেলে বাবু মিয়া (২২), পশ্চিম খামার দশলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২১), একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে রুবেল মিয়া (২২) ও দশানি গ্রামের শাহেদুলের ছেলে খুশু মিয়া (২৩)।

পাঁচজনের মধ্যে সোহাগ, বাবু ও শরিফুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। অপর দুই আসামি রুবেল ও খুশু মিয়া এখনো পলাতক রয়েছে।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ওই পরীক্ষার্থী শুক্রবার বিকেলে বাড়ি থেকে তার মায়ের সঙ্গে কাপড় কিনতে নলডাঙ্গা বাজারে যায়।

বাজারে কাপড় কেনার পর সন্ধ্যার দিকে মা তার মেয়েকে বাড়ি ফিরতে বলে নিজে তার বাবার বাড়িতে চলে যান। ওই শিক্ষার্থী তখন একা পায়ে হেঁটে বাড়ি রওনা হয়। পথে নলডাঙ্গা সরকারি খাদ্য গুদাম এলাকায় সোহাগ তার পথরোধ করে। অন্য সহযোগী শরিফুল, বাবু, রুবেল ও খুশু ওড়না দিয়ে তার মুখ বেঁধে পার্শ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এসময় মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার এবং ঘটনাস্থল থেকে শরিফুল ও বাবুকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে নলডাঙ্গা রেল গেট এলাকায় তার দোকান থেকে সোহাগকে আটক করে এলাকাবাসী।

ওসি আরো বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজনের মধ্যে বাবু ও শরিফুল ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..