× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

গণতন্ত্রের কারনেই খালেদা এখনো অক্ষত আছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের নিয়ে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিভ্রান্তিমূলক বক্তব্যের পর দেশে গণতন্ত্র আছে বলেই তিনি এবং তার দলের নেতারা অক্ষত আছেন।

গতকাল বুধবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

পৌর নির্বাচনে বিএনপি নেতাদের উপর হামলার অভিযোগ নাকচ করে দিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির উপর আওয়ামী লীগের কোন হামলার ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। তবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করেছেন। এরপরও বাংলার মুক্তিপাগল মানুষ বা নাগরিকদের রোষাণল থেকে বেগম জিয়া এবং তার দলের নেতাকর্মীরা যে অক্ষত আছেন। আজ দেশে গণতন্ত্র আছে বলেই, গণতন্ত্রের পরিবেশ বিরাজমান বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,‘ খালেদা জিয়া মুক্তিযুদ্ধ নিয়ে উক্তি করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করেছেন এবং এই চরম অবমাননাকর  বক্তব্য দেয়ার পর অবশ্যই আমি মনে করি তাকে বিচারের কাঠগড়ায় দাড় করানো উচিত। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে জোর দাবি করছি যে, বেগম জিয়া মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করেছেন, এজন্য তাকে আইনের কাঠগড়ায় দাড় করিয়ে বিচার করা হোক।

হানিফ বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়া যে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এটা ক্ষমার অযোগ্য অপরাধ।

পৌরসভা নির্বাচন কূটনীতিকদের কাছে বিএনপির নালিশ করার সমালোচনা করে হানিফ বলেন,‘ আমরা খবরে দেখার পরে খুব অবাক ও বিস্মিত হয়েছি এবং লজ্জিত হয়েছি। কারণ বাংলাদেশের স্থানীয় পর্যায়ে একটি নির্বাচন হচ্ছে সেই নির্বাচন নিয়ে কেন বিদেশীদের কাছে ধর্না দিতে হবে।এটি একটি অবাক করার বিষয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, পরনির্ভরশীল নয়। এই দেশের আভ্যন্তরীণ বিষয়ে কেন আমাদের বিদেশীদের কাছে ধর্না দিতে হবে। আমরা তাদের এই হীন মানসিকতা ধিক্কার জানাই।

সকাল নয়টার মধ্যে পৌর নির্বাচনের ভোট শেষ হয়ে যাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এরশাদ সাহেব একজন বৃদ্ধ মানুষ। ৮৪/৮৫ বছর বয়সে মানসিকভাবে সুস্থ স্বাভাবিক থাকা কঠিন। তাই ওনার বক্তব্য ধরার দরকার নেই। এ বয়সের মানুষ এখন যে হেটেঁ চলে বেড়াচ্ছেন তার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থণা করি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোহবান গোলাপ, আব্দুল মান্নান খান, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..